অনুশীলনী
শূন্যস্থান পূরণ কর:
১. [---------] ধাপে ক্রোমোজোম ক্রোমাটিড সহ বিষুবীয় অঞ্চলে অবস্থান নেয়।
২. ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় [---------] বিভাজনে।
৩. অ্যামিবায় [---------] বিভাজন দেখা যায়।
৪. জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি [---------] ।
৫. নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে [---------] বলে।
বহুনির্বাচনি প্রশ্ন:
১. মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়?
ক. প্রোফেজ
খ. প্রোমেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
২. মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?
ক. ডিএনএ
খ. আরএনএ
গ. নিউক্লিওলাস
ঘ. সেন্ট্রোমিয়ার
নিচের অংশটুকু পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সাফওয়ান অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পিঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করছিল। সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিওলাস দেখতে পেল না, তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল।
৩. কোষ বিভাজনের কোন দশায় সাফওয়ানের চোখ পড়েছিল?
ক. প্রোফেজ
খ. প্রোমেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
৪. সাফওয়ান এর পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায়-
i. ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে
ii. ক্রোমাটিডগুলো পরস্পর হতে বিচ্ছিন্ন হবে
iii. সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
সৃজনশীল প্রশ্ন:
১. ফারাবী স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি বললেন, কোষ বিভাজনের একটি বিশেষ ধাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্ট্রোমিয়ার দুইভাগে ভাগ হয়ে যায়। ফলে বিভাজিত কোষে এর সংখ্যা অপরিবর্তিত থাকে।
ক. কোন ধরনের কোষ বিভাজনে জননকোষ উৎপন্ন হয়?
খ. অ্যামাইটোসিস বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ. ফারাবী স্যারের বর্ণিত বিশেষ ধাপটির সচিত্র বর্ণনা দাও।
ঘ. ফারাবী স্যারের বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ কর।
২.

ক. মানুষের প্রতিটি দেহকোষে কয়টি ক্রোমোজোম রয়েছে?
খ. জীন বলতে কী বুঝায়?
গ. P কোষ বিভাজনটি ব্যাখ্যা কর।
ঘ. উন্নত প্রাণীতে P ও Q কোষ বিভাজন দুইটির তুলনামূলক আলোচনা কর।
সব গুলোর উত্তর
ReplyDeleteশূন্যস্থান,সঠিক উত্তর,সৃজনশীল প্রশ্নেরউত্তর পাওয়া যাবে
ReplyDelete